শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১৪:২০

জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা

প্রেসবিজ্ঞপ্তি
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের তৃতীয় বাঁশি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি সভা

আগামী ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) বিকেল ৩ টায় চাঁদপুর প্রেসক্লাবে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র, চাঁদপুর-এর উদ্যোগে 'তৃতীয় বাঁশি উৎসব' উদযাপন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা ১০ এপ্রিল, শুক্রবার বিকেল ৫ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 'সুরের মূ্র্ছনায় ঐক্যের সুরে থাকি' এ প্রতিপাদ্যে এবারের বাঁশি উৎসবের আয়োজন করা হয়েছে। জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতামত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. মো. মাসুদ রানা, সহ-সভাপতি প্রশান্ত সরকার, সহ-সাধারণ সম্পাদক আশিষ মজুমদার, সংগীত বিষয়ক সম্পাদক মো. শাহিন খান ও উদযাপন পরিষদের সদস্য মো. আল আমিন। উৎসব সফল করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে এবং সংস্কৃতিমনা সকলকে বাঁশি উৎসব উপভোগ করতে সভা হতে আহবান জানানোে হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়