বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ২১:১৫

ব্যাংক কলোনীতে পানির জন্যে হাহাকার

১৫ দিন ধরে পানি নেই

সোহাঈদ খান জিয়া।।
ব্যাংক কলোনীতে পানির জন্যে হাহাকার

চাঁদপুর পৌর এলাকার ব্যাংক কলোনীতে পানির জন্যে হাহাকার দেখা দিয়েছে। পনের দিন ধরে পানি নেই।

জানা যায়, ব্যাংক কলোনীর উত্তর পাড়ায় শাহআলমের বাসা এলাকায় তিন বছর ধরে পানির সমস্যা বিদ্যমান রয়েছে । এ নিয়ে পৌর কর্তৃপক্ষকে বহুবার জানালেও সাময়িকভাবে প্রতিকার পাওয়া যায়। শীত মওসুমে পানির সমস্যা একটু হ্রাস পেলেও গরমের সময় পানির সমস্যা প্রকট আকার ধারণ করে থাকে। এ সমস্যা সমাধানের জন্যে স্থানীয় বাসিন্দারা পৌরসভায় গিয়ে ধর্ণা দিলেও পৌর কর্তৃপক্ষ লোক পাঠিয়ে সাময়িকভাবে তা সমাধান করেন। পানির সমস্যা পুনরায় দেখা দিলে পৌর কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বলেন, পানির লাইন আরো বেশি গভীরে স্থাপন করা হলে সমাধান হয়ে যাবে। পৌর কর্তৃপক্ষের কথা অনুযায়ী তারা নিজেদের খরচে পানির লাইন গভীরভাবে স্থাপন করে নেন। তারপরও পানির সমস্যার সমাধান হচ্ছে না। এ এলাকার প্রায় ২০টি পরিবারের পানির সমস্যা প্রায় ৩ বছর ধরে চলে আসছে। গত ১৫ দিন ধরে এ এলাকায় পানি না থাকায় তারা পৌরসভায় গিয়ে ইঞ্জিনিয়ারকে জানালে তা এখনো সমাধান হয়নি। পরিবারগুলো ১৫ দিন ধরে পানিবিহীন রয়েছে। আশেপাশের বাসা অথবা টিউবওয়েলের পানি ব্যবহার করে কোনো রকম তাদের চলে আসছে। দূরে নদীতে অথবা পুকুরের পানিতে গিয়ে তাদের গোসল করতে হচ্ছে। কেউ আবার নিজেদের আত্মীয় অথবা পরিচিত কারো বাসায় গিয়ে গোসল করাসহ খাবার পানি সংগ্রহ করছে। পানির সংকটের কারণে ভাড়াটিয়ারা বাসা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

বাসাগুলো ফাঁকা হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, ২০টি পরিবার পানিবিহীন রয়েছে। পানির টাংকিগুলো খালি হয়ে আছে। পানির জন্যে হাহাকার চলছে। সকলেই শুধু পানির সমস্যার কথা বলছেন। এমনকি পৌরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বড়ুয়াকে বিষয়টি অবহিত করলেও সমস্যার সমাধান হচ্ছে না। আশ্বাস দেওয়া পর্যন্তই শেষ।

এ ব্যাপারে

ভুক্তভোগীরা বলেন, পানির সমস্যা হচ্ছে আমাদের বড়ো সমস্যা। তিন বছর ধরে পানির সমস্যা চলে আসছে। শীতকালে পানির সমস্যা একটু কম থাকলেও গরমের সময় পানির সমস্যা বেশি হচ্ছে। পানির সমস্যার কারণে আমাদের বাসা-বাড়ি থেকে ভাড়াটিয়া চলে গেছে। বাসা ফাঁকা হয়ে গেছে। গত ১৫ দিন ধরে আমরা কোনো পানি পাইনি। নদীতে বা পুকুরে

গিয়ে অনেকে গোসল করছে। সকলের দ্বারা সম্ভব নয় নদীতে গোসল করা। পানির সমস্যা দেখা দিলে পৌর কর্তৃপক্ষের নির্দেশে পূর্বে মহল্লাবাসী মিলে পানির পাইপ গভীরভাবে দাবিয়ে নিজদের অর্থায়নে তা স্থাপন করেও কোনো লাভ হচ্ছে না, একই অবস্থায় রয়েছে। গত ১৫ দিন ধরে আমাদের পানি নেই। পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও পানির ব্যবস্থা হচ্ছে না।

এ ব্যাপারে চাঁদপুর পৌরসভার ইঞ্জিনিয়ার দিলীপ বড়ুয়া বলেন, পানির সমস্যা সমাধানের জন্যে দ্রুত লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়