প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০০:৪৭
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ২০২৬
শামসুল ইসলাম মন্টু-জাকির হোসেন ফয়সাল পরিষদের প্যানেল পরিচিতি ও ইফতার

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত শামছুল ইসলাম মন্টু-জাকির হোসেন ফয়সাল পরিষদের প্যানেল পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাড. সলিম উল্লাহ সেলিম। প্যানেল পরিচয় করিয়ে দেন এ প্রধান অতিথি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন। সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন, পিপি অ্যাড. কোহিনুর বেগম, সিনিয়র আইনজীবী, সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর ও সিনিয়র আইনজীবী অ্যাড. দুলাল মিয়া। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ল' কাউন্সিলের সভাপতি অ্যাড. নঈমুল ইসলাম।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ আইনজীবীরা।
সমমনা আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত
শামসুল ইসলাম মন্টু-জাকির হোসেন ফয়সাল পরিষদের প্রার্থীরা হলেন :
সভাপতি পদে অ্যাড. মো. শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি পদে অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাড. শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ পদে অ্যাড. বিবি হাওয়া, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাড. শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাড. শিরীন আক্তার সুপ্তা, কার্যকরী সদস্য পদে অ্যাড. রোজিনা বেগম চৌধুরী, অ্যাড. শহিদুল্লাহ মিজি, অ্যাড. আল-আমিন, অ্যাড. উম্মে হানী ও অ্যাড. মো. রফিকুল ইসলাম-৩।








