বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৬

কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

কচুয়ায় সেহরীর সময় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। বুধবার ভোররাতে কচুয়ার ৭নং দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

অগ্নিদগ্ধরা হলেন : খাদিজা আক্তার (৩০), মাহমুদুল হাসান (৩৬) ও শিউলি আক্তার (৪০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে আটটার দিকে চাঁদপুরের কচুয়া থেকে তিনজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তন্মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ, মাহমুদুলের ৪ শতাংশ ও শিউলি আক্তারের ২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে খাদিজাকে ভর্তি করা হয় বাকি দুজনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়