প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০
মতলবে ফ্রেন্ডস্ জোন সোসাইটির ইফতার সামগ্রী বিতরণ

মতলব দক্ষিণ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ জোন সোসাইটির উদ্যোগে 'রমজান হোক সকলের জন্যে রহমত ও বরকতময়' স্লোগান সামনে রেখে ৫ম বারের মতো ৭০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের সামনে ও রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে সমাজের পিছিয়েপড়া মানুষদের মাঝে রমজানের গুরুত্ব ছড়িয়ে দিতে এ ইফতার সামগ্রী উপহার দেয়া হয়।
|আরো খবর
ফ্রেন্ডস্ জোন সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্য মো. ফয়সাল আহমেদের সঞ্চালনায় ও সংগঠনের উপদেষ্টা ও শিক্ষক মো. আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক কবি, সাহিত্যিক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির। বক্তব্য রাখেন ফ্রেন্ডস্ জোন সোসাইটির সাংগঠনিক সম্পাদক মো. ফয়সাল খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আনিকা তাসনীম।
এ সময় দৈনিক চাঁদপুর খবর পত্রিকার মতলব দক্ষিণ প্রতিনিধি সমির ভট্টাচার্য্য, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক লিখন ঘোষ, অর্থ বিষয়ক সম্পাদক মো. হাসান, মাশফিক মহিন, মো. উদয়, তোহা কামাল, মারুফ, জুঁই, রোজিনা, বর্ষা, আনিকা, মিথিলা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রকিব হোসেন।







