শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ফলাফলের টুকিটাকি

অনলাইন ডেস্ক
চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ফলাফলের টুকিটাকি

বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট কে পেয়েছে

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫ টি আসন থেকে বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন চাঁদপুর-৫ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি ইঞ্জবমো. মমিনুল হক। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৮৫ হাজার ৪০৪। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি মো. জালাল উদ্দিন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৭২ হাজার ৫০৬। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন চাঁদপুর-৩ আসন থেকে শেখ ফরিদ আহম্মেদ মানিক। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৬৫ হাজার ৪০৪। ভোট প্রাপ্তিতে চতুর্থ হয়েছেন চাঁদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচিত এমপি আ ন ম এহছানুল হক মিলন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৩৩ হাজার ৩২। নির্বাচিত এমপিদের মধ্যে সবচে' কম ভোট পেয়েছেন চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচিত বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র, চিংড়ি) মো. আবদুল হান্নান এমপি। তাঁর প্রাপ্ত ভোট ৭৪ হাজার ১৭৫ ভোট।

পরাজিতদের মধ্যে সর্বোচ্চ ভোট কে পেয়েছে

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে পরাজিতদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন চাঁদপুর-৩ আসন থেকে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী মো. শাহজাহান। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ৮৬৫। একই বিবেচনায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন

চাঁদপুর-৫ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে মনোনীত এলডিপির ছাতা মার্কার প্রার্থী ড. মো. নেয়ামুল বশির। তাঁর প্রাপ্ত ভোট ৭৫ হাজার ৬৬০। তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন

চাঁদপুর-১ আসন থেকে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমদ। তাঁর প্রাপ্ত ভোট ৭০ হাজার ৩৬৮।

বিজয়ী প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোট প্রাপ্তিতে চতুর্থ চাঁদপুর-৪ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুনুর রশিদ। তাঁর প্রাপ্ত ভোট ৬৯ হাজার ১৫৫। আর এক্ষেত্রে সর্বনিম্ন ভোট পেয়েছেন চাঁদপুর-২ আসন থেকে এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন, যিনি ৫৭ হাজার ৪৭৩ ভোট পেয়েছেন।

জামায়াত ছাড়া অন্য ইসলামী দলগুলোর অবস্থা চাঁদপুরের ৫টি আসনে জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. জয়নাল আবেদীন শেখ। তাঁর প্রাপ্ত ভোট ১৪ হাজার ১৮১। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন চাঁদপুর-৫ আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট (চেয়ার)-এর প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী। তিনি পেয়েছেন ১৩ হাজার ১৭৮ ভোট। তৃতীয় সর্বোচ্চ ভোট (১২,৩০৭) পেয়েছেন চাঁদপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মানসুর।

কোন্ আসনে কতো পার্সেন্ট ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনের মধ্যে মোট ভোটারের বিপরীতে চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৬০ দশমিক ১৮ পার্সেন্ট, চাঁদপুর-২ ( মতলব উত্তর ও দক্ষিণ) আসনে ৫০ দশমিক ১৮ পার্সেন্ট, চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৫৩ দশমিক ৩৮ পার্সেন্ট,

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ৫৫ দশমিক ৪৯ পার্সেন্ট ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৫৫ দশমিক ৩৬ পার্সেন্ট ভোটার ভোট প্রদান করেছেন।

কোথায় কতো বাতিল ভোট

চাঁদপুরের ৫ টি আসনের মধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে : চাঁদপুর-১ আসনে ৫ হাজার ৫৪৯,

চাঁদপুর-২ আসনে ৬ হাজার ৫৫১,

চাঁদপুর-৩ আসনে ৭ হাজার ৭৯৭, চাঁদপুর-৪ আসনে ৫ হাজার ৭৯৮ ও চাঁদপুর-৫ আসনে ৮ হাজার ৬১৩ ভোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়