প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৫
শাহতলীতে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দোয়া

চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক, শাহতলী রেল গেট জামে মসজিদের সভাপতি আবুল কালাম চিশতীর উদ্যোগে চাঁদপুর-৩ নির্বাচনী আসনে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শোকরিয়া আদায় করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩
|আরো খবর
ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার
শাহতলী রেল গেট জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ানুষ্ঠানে
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও শাহতলী রেলগেট জামে মসজিদের সভাপতি আবুল কালাম চিশতী,
জেলা বিএনপির সদস্য, শাহতলী রেলগেইট জামে মসজিদের সাধারণ সম্পাদক খান আব্দুস সাত্তার মাস্টার, মৈশাদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহাবুব খান বাবলু, শাহতলী রেল গেট জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি
এবিএম জাকির হোসেন খানসহ বাজার ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী রেল গেট জামে মসজিদের খতিব মাওলানা আক্তার হোসাইন।








