প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১২
ভাষাসৈনিক অ্যাড. আবুল ফজলের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

ভাষাসৈনিক অ্যাড. আবুল ফজলের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ.ন.ম. মহিবুল্লাহ।
|আরো খবর
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর মরহুমের নিজ বাসা শহরের বিষ্ণুদী রোডে বড়ো ছেলে অ্যাড. সেলিম আকবরের বাসভবনে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের ছেলে অ্যাড. সেলিম আকবর জানান, ২০১০ সালের এই দিনে আমরা বাবাকে হারিয়েছি। তারপর থেকে প্রতিবছরই পারিবারিকভাবে দোয়ার আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়ানুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী ও মুসল্লিরা অংশ নেন।








