প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪
আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা যেন সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি
----------------শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

আমি যে প্রতিশ্রুতি দিয়েছি আপনাদের, আমি যেন সঠিকভাবে তা বাস্তবায়ন করতে পারি। আমি এই এলাকার মানুষের কল্যাণের জন্যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি। আপনারা আমার জন্যে দোয়া করবেন। আপনাদেরকে নিয়েই যেন আমি সকল কাজ করতে পারি।
|আরো খবর
কথাগুলো বলেন চাঁদপুর -৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের নবনির্বাচিত এমপি ( সংসদ সদস্য) শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) বাদ জুম্মা বেগম জামে মসজিদে দোয়াপূর্ব বক্তব্যে এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন,, আমার বাড়ির দরজা খোলা থাকবে। আমি যখনই চাঁদপুর আসবো, আমার সাথে দেখা করতে পারবেন। আমি আপনাদের সেবার জন্যে প্রস্তুত রয়েছি।
বেগম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহবুবুর রহমান দোয়ানুষ্ঠান পরিচালনা করেন। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিরা অংশ নেন।








