প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৯
পুরাণবাজার বড় মসজিদে ১নং ওয়ার্ড বিএনপির শোকরিয়া দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুল ভোটে জয়লাভ করায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) জুমার নামাজের পর চাঁদপুর জেলা ও পৌর বিএনপির নির্দেশনায় পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদে শোকরিয়া উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে এবং জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় ও চাঁদপুর সদর আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয় উপলক্ষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, বিএনপি নেতা নজরুল ইসলাম নজু বেপারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনিছ বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কামাল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মুন্সি ও সাংগঠনিক সম্পাদক সুমন বেপারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল খান, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আনোয়ার মাঝি, মোখলেছ খান, বিএনপি নেতা সোলেমান ঢালী, মহসিন পাটোয়ারী, মোক্তার হোসেন মুক্কু, সুমন খান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি, সদস্য সচিব মিহির মল্লিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহাগ চৌধুরী, আরিফ মিজি, শ্রমিক দলের সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মিজান, ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবির এ্যানি, সাধারণ সম্পাদক রনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী ও মুসল্লিগণ।








