শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮

চাঁদপুর-৫

লক্ষাধিক ভোটের ব্যবধানে ইঞ্জিনিয়ার মমিনুল হক বিজয়ী

লক্ষাধিক ভোটের ব্যবধানে ইঞ্জিনিয়ার মমিনুল হক বিজয়ী
কামরুজ্জামান টুটুল।।

চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপি'র প্রার্থী ড. নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৭৫১ ভোট। ভোটের ব্যবধান ১ লাখ ১০ হাজার ৮৩৭ ভোট। ১২ হাজার ৯৭১ ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছে চেয়ার প্রতীকে সৈয়দ বাহাদুর শাহ।

রাত ৩ টার দিকে এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ১০০। বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৭৫৩টি।

এদিকে ইঞ্জি. মমিনুল হককে ধন্যবাদ জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বিজিত প্রার্থী ড. নেয়ামুল বশির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়