প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪২
চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

চাঁদপুরে বিরল এক ঘটনা ঘটেছে। দুই মাথাবিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতের দিকে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নম্বর কেবিনে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহ একটি হলেও তার দুটি মাথা রয়েছে, যা জন্মগত ত্রুটির কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শিশুটির মায়ের নাম সুমি আক্তার এবং বাবার নাম মাসুদ গাজী। তারা ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে প্রথমে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বিষয়টিকে জটিল ও ঝুঁকিপূর্ণ মনে করে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শিশু চিকিৎসক (সার্জন) ডা. মাহবুবুর রহমান জানান, এটি জমজ শিশু। এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়। শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদেরকে আলাদা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য শিশুদের জীবন রক্ষা করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
বাবা দিনমজুর মাসুদ গাজী জানান, তার মেয়ের সুস্থ জীবনের জন্যে দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তার সন্তানের চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন। সহায়তার জন্যে তিনি সহযোগিতা কামনা করেছেন : ০১৮৮৩৫৬২০৬০ (বিকাশ, নগদ)।
এ ঘটনাটি চাঁদপুরসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।








