প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁদপুর-২ আসন
ধানের শীষের গণজোয়ার সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
-----জিয়াউর রহমান

ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সানাতেন কান্দি এলাকায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের ধানের শীষের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জিয়াউর রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের ঊর্ধ্বে নয়। জাতির এক ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে জয়যুক্ত করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ব্যক্তিগত কোন্দল রেষারেষি বাদ দিয়ে আমাদেরকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।
জিয়াউর রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে, বিএনপি ক্ষমতায় এলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। এই অঞ্চলের মানুষ উন্নয়নের সুফল ভোগ করতে পারবে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, বিএনপি নেতা সোবহান সরকার, নিজাম উদ্দিন সহ দলীয় অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








