প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭
পুরাণবাজারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের বিরাট নির্বাচনী মিছিল

দীর্ঘ ১৭ বছর পর একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে হাঁটছে দেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ঐক্যবদ্ধ
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
'মানিক ভাইয়ের সালাম নিন, ধানের শেষে ভোট দিন' এই স্লোগানে ও হাতে ধানের শীষের প্লে কার্ড নিয়ে নির্বাচনী মিছিলটি রয়েজ রোড, পলাশের মোড়, নিতাইগঞ্জ, অটো স্ট্যান্ড, মসজিদ পট্টি, আড়তপট্টি, তামাকপট্টি, ফলপট্টি, মাছ বাজার, পুরাতন ফায়ার সার্ভিস মোড়, হরিসভা, পশ্চিম শ্রীরামদী, মধ্যশ্রীরামদী দিয়ে ঝিল্লুর মার্কেটের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলশেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা নিয়ে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষের প্রার্থী আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি আমাদের এলাকার গর্বিত সন্তান। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবো এবং ধানের শীষকে ঐক্যবদ্ধ পুরাণ বাজারবাসী বিপুল ভোটে বিজয়ী করবো, নিরাপদ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ায় অংশ নেবো। কেননা আমরাই ধারণ করি ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।
মিছিলে বিএনপি নেতা ফরিদ আহমেদ বেপারী, আনিছ বেপারী, আসলাম তালুকদার, তাছির বেপারী, দুলাল খান, আবু কালাম, মিশন বেপারী, সৈয়দ আহমদ, খালেক খান, শ্রমিক দলের আনা মিয়া, যুবদল নেতা সুমন বেপারী, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার, মহিলা দলের ঈশিতা মাসুদ,
২নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক নাছির গাজীসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক
নেতাকর্মী অংশ নেন।








