বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৮

ধানের শীষের বিজয়ের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে

......... লায়ন মো. হারুনুর রশিদ

প্রবীর চক্রবর্তী।।
ধানের শীষের বিজয়ের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে
চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে চৌমুহনী বাজারের পথসভায় বক্তব্য রাখছেন বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্যে গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে দেশ কোনদিকে যাবে। একদিকে বিএনপির ৩১ দফা, অন্যদিকে স্বতন্ত্রসহ নানা দলের নানা কথা। আপনাদের মনে রাখতে হবে, বিএনপি ক্ষমতায় গেলে কী কী করবে, জনগণেকে কী কী সুবিধা দিবে, যেসব ইতোমধ্যেই আমাদের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন জনসভায় ঘোষণা করছেন। এর জন্যে অবশ্যই বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী। কারণ ধানের শীষের বিজয়ের মাধ্যমেই আপনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ডের সুবিধা পাবেন। যদিও ফরিদগঞ্জে কিছু লোক বলছে উল্টো কথা। দান অনুদান আর রাষ্ট্রীয় সুবিধা এক নয়। আমাদের অনেকেই রয়েছেন যারা নীরবে নিভৃতে মানুষের সেবা করেন। যা মুখ দিয়ে বলার প্রয়োজন নেই। আর অবশ্যই আপনারা মনে রাখবেন ধানের শীষ ছাড়া বিএনপির অন্য কোনো মার্কা নেই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনাদের ফরিদগঞ্জে ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির নির্বাচন সমন্বয়ক, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়