প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৪
কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলার সাথে চাঁদপুর প্রশাসনের মতবিনিময়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দীেলা (এসপিসি, এনডিসি, পিএসসি, পিএইচডি) চাঁদপুর জেলা পরিদর্শন করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর সার্কিট হাউজে নির্বাচনকেন্দ্রিক সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও সরেজমিনে পরিদর্শন এবং মোতায়েনরত সামরিক সদস্যবৃন্দ ও অসামরিক প্রশাসনের সাথে সমন্বিতভাবে এক মতবিনিময় সভা হয়, যেখানে তিনি বক্তব্য রাখেন। কমান্ডার ৪৪ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এসপিপি, পিবিজিএম, এনডব্লিউসি, পিএসসি, সম্মানিত জিওসি, ৩৩ পদাতিক ডিভিশনকে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকা সম্পর্কে ধারণা প্রদান করেন।
সফরকালে জেনারেল অফিসার কমান্ডিং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মোতায়েনরত বিভিন্ন বাহিনীর কমান্ডারদের সাথে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ও দায়িত্ব পালনের বিষয়সমূহ নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি চাঁদপুর জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথেও মতবিনিময় করেন।
প্রথমে তিনি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর পুলিশ সুপার মো. রবিউল হাসান, লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, কোস্টগার্ড স্টেশন কমান্ডার এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ভিডিপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। পরবর্তীতে চাঁদপুর আর্মি ক্যাম্পে জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন চাঁদপুর জেলায় কর্তব্যরত সকল পদবীর সেনাসদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন আইনশৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতি, সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের সকল স্তরে নিবিড় যোগাযোগ ও সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নির্বাচনের কাঙ্ক্ষিত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তিনি অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের অধিক সময় ধরে নিঃস্বার্থ ও নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্যে তিনি চাঁদপুর জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধারা অব্যাহত রাখার জন্যে নির্দেশ প্রদান করেন।
চাঁদপুর জেলা পরিদর্শনকালে সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়ার সফরসঙ্গী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম ও ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসিসহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপসান: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে চাঁদপুর সার্কিট হাউজে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।








