প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ২০:২১
চাঁদপুর স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে চাঁদপুরে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় নোয়াখালী ও খাগড়াছড়ি জেলা ক্রিকেট দল। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
অনুষ্ঠানে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবেক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন এবং জেলার ক্রিকেট কোচ শামিম ফারুকী। এ সময় অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তা, খেলোয়াড়সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে খাগড়াছড়ির সঙ্গে ২০ রানে জয়লাভ করে নোয়াখালী জেলা ক্রিকেট দল।








