প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৭
মেঘনা থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ বিভিন্ন জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুরে জব্দকৃত জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
প্রাপ্ত তথ্যে জানা গেছে, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত সদর উপজেলার লালপুর, রাজরাজেশ্বর ও হরিণা এলাকায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১০টি মশারি জাল, ৪টি বেহুন্দি জাল ও দুটি চরঘেরা জাল জব্দ করা হয়।
সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, দুপুরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অব্যাহত থাকবে।








