প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
ফরিদগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল বিল সংলগ্ন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তবে অনুরোধের কারণে অপরাধী ব্যক্তির নাম প্রকাশ করেননি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার ছবি ঝাপসা করে গণমাধ্যমে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষিজমির মারাত্মক ক্ষতি সাধন করা হচ্ছিলো। এর প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে মাটি কাটার যন্ত্র (ভেকু) সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।








