প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ২২:৩১
রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অটোচালক নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
জানা গেছে, রোববার মাগরিবের পর উপজেলার ইছাপুর ইউনিয়নের শিবপুর এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল হোসেন নামের ঐ বৃদ্ধের মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মাগরিবের নামাজ পড়ে বৃদ্ধ বিল্লাল হোসেন বাড়ি ফেরার পথে রামগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরন করেন। বিল্লাল হোসেন শিবপুর গ্রামের আকা খন্দকার বাড়ীর বাসিন্দা। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।








