প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫
চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সঞ্চয় ও লভ্যাংশের টাকা প্রদান

চাঁদপুর শহরের ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির সদস্যদের জমাকৃত সঞ্চয় লভ্যাংশসহ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে ১০নং চৌধুরীঘাট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির বিশেষ উপদেষ্টা আলহাজ্ব শাহ মোহাম্মদ আ. কুদ্দুসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ আলী শিকদার, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (রতন), কোষাধ্যক্ষ মোহাম্মদ মানিক ঢালী ও যুগ্ম সম্পাদক নূর হোসেন কাজী। এ সময় সমিতির ১৭৩ জন সদস্যের প্রত্যেক সদস্যকে তাদের জমাকৃত সঞ্চয় ও লভ্যাংশসহ জনপ্রতি ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি








