প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২২:৩৯
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)
নিজের ব্যানার পোস্টার নিজেই নামালেন বিএনপি প্রার্থী লায়ন হারুন

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচন ও দল সংশ্লিষ্ট সকল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণের নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা অনুসারে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ নিজেই নির্বাচনী আচরণ বিধি পালনকল্পে নিজেই পোস্টার ব্যানার অপসারণ শুরু করেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকেলে তিনি নিজের বাড়ির আঙ্গিনা থেকে এই অপসারণ অভিযান শুরু করেন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমি ইতোমধ্যেই নিজের সকল নেতাকর্মীকে ২৪ ঘন্টার মধ্যে সকল ব্যানার পোস্টার অপসারণের কথা বলে দিয়েছি। আমি নিজেই শুরু করেছি।
এ ব্যাপারে বিএনপি প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নির্বাচন কমিশন বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে আমাদের সকলকে আচরণবিধি পালন করতে হবে। সেই অনুযায়ী আমি আমার পুরো উপজেলার সকল ইউনিয়নে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি সকল বিলবোর্ড, ফেস্টুন, ব্যানার অপসারণ করতে। আমি নিজেই আমার এলাকা থেকে এই কাজ শুরু করেছি। যাতে অন্যরা উৎসাহিত হয়।








