প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:০৩
বালিথুবা পূর্ব ইউনিয়নে এমএ হান্নানের পক্ষে নারীদের উপহার প্রদান
ফরিদগঞ্জবাসী যেভাবে চাইবে আমাদের পরিবার সেভাবেই এগুবে
---------আব্দুল্লাহ বিন হান্নান

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানের পক্ষে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নে নারীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে বালিথুবা আ. হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএ হান্নানের পুত্র আব্দুল্লাহ-বিন-হান্নান। তিনি বলেন, সামাজিকভাবে বলতে চাই, আমার বাবা এই উপজেলাবাসীর জন্যে অতীতে ও বর্তমানে দান-অনুদান দিয়ে চলছেন। আমি এবং আমার পরিবার তা ভবিষ্যতে অব্যাহত রাখবো। এর ব্যত্যয় হবে না। কারণ এ ক'দিন এলাকায় ঘুরে ঘুরে আমার বাবার প্রতি মানুষের যে ভালোবাসা দেখেছি, তাতে আমি অভিভূত। রাজনীতির কথা বলতে গিয়ে বলবো, আমি আশা করছি এখনো সময় আছে, দল হয়তোবা বিএনপির প্রতি আমার বাবা এমএ হান্নানের অবদানের স্বীকৃতিস্বরূপ মনোনয়ন দেবে। আর যদি তা না নয়, তবে ফরিদগঞ্জ উপজেলাবাসী যেভাবে চাইবেন, আমাদের পরিবার সেভাবেই এগুবে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজী, যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়াজী, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ প্রমুখ।








