প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ২২:১৫
অন্ধ হাফেজদের মাঝে ছাত্তার খান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

অন্ধ হাফেজদের মাঝে আ. ছাত্তার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
|আরো খবর
- চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সাংবাদিকতা বিষয়ে প্রথম বৃহৎ প্রশিক্ষণ শুরু আজ
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকালে শহরের চেয়ারম্যানঘাট এলাকাস্থ মুক্তি আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল, ভবঘুরে, প্রতিবন্ধী ও অন্ধ হাফেজদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীর আলম খান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়ান খন্দকার, সদস্য ওয়াহিদা আক্তার মুন্নী, ফজলে রাব্বি, হাফেজে কোরআন অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ নূর আলমসহ অন্যরা।
এ সময় ২০ জন কোরআনে হাফেজকে নগদ অর্থসহ কম্বল বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নূর আলম।








