প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ২১:১১
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের মেহেদী উৎসব-পরবর্তী মতবিনিময় সভা

চাঁদপুর শহরের খ্যাতনামা সংগঠন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেহেদী উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সফল সমাপ্তির পর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় শহরের রসুইঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জজ কোর্টের জিপি অ্যাড. এজেডএম রফিকুল হাসান রীপন। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অ্যাড. আবুল খায়ের সালেহ।
|আরো খবর
- চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সাংবাদিকতা বিষয়ে প্রথম বৃহৎ প্রশিক্ষণ শুরু আজ
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাড. মো. নুরুল হক কমল, মেহেদী উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা বিএনপির সদস্য ইখতিয়ার উদ্দিন শিশু, জজ কোর্টের ভিপি-জিপি অ্যাড. আলম খান মঞ্জু, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, নানুপুর মডেল একাডেমির প্রতিষ্ঠাতা বাবুল মিজি, অ্যাড. বিশ্বজিৎ কর রানা, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক ও ক্লীন চাঁদপুর-এর পরিকল্পক মেহেদী হাসান জনি।
স্বরলিপি নাট্যগোষ্ঠীর সভাপতি এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকার। এছাড়া উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক, মানছুরা আক্তার কাজল, মেহেদী উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী, লিটন সরকার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক, তানিয়া আক্তার নিশাত, সদস্য ফাতেমা আক্তার ও সদস্য সোহেল সরকার। সভায় সংগঠনের কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি অ্যাড. এজেডএম রফিকুল হাসান (রীপন) সংগঠনের ৩৫ বছরপূর্তি উপলক্ষে এই সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন ধরে চাঁদপুরের সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনকে সমৃদ্ধ করার মাধ্যমে তরুণ প্রজন্মকে সৃজনশীলতার পথে উৎসাহিত করছে। বিশেষ অতিথি সদস্য সচিব মেহেদী উৎসব উদযাপন পরিষদ অ্যাড. মো. নুরুল হক কমল এবং সভাপতি চেয়ারম্যান, মেহেদী উৎসব উদযাপন পরিষদ অ্যাড. নুরুল আমিন খান আকাশ মেহেদী উৎসবের ব্যাপক সাড়া পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উৎসবের আয়োজন অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বেশ আনন্দ উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ বছরপূর্তি ও মেহেদী উৎসব উদযাপিত হয়।








