প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ২১:৩০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে সমিতির মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাড. মোহাম্মদ বাবর বেপারী। সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সদস্য অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহছান হাবীব, অ্যাড. কুহিনুর রশিদ, অ্যাড. নঈমুল ইসলাম, অ্যাড.শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন, অ্যাড. কামাল উদ্দীন আহমেদ, অ্যাড. শেখ আবুল খায়ের সালেহ, অ্যাড. কাজী আ. গফুর, অ্যাড. এ.টি.এম. মোস্তফা কামাল, অ্যাড. তোফায়েল হোসেন জোসেফ, অ্যাড. মহসিন খান প্রমুখ।
|আরো খবর
- চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে সাংবাদিকতা বিষয়ে প্রথম বৃহৎ প্রশিক্ষণ শুরু আজ
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি কর্তৃক প্রদত্ত প্রতিবেদন পাঠপূর্বক অনুমোদন, অ্যাডভোকেট ও আইনজীবী সহকারীদের জাল সনদের বিষয়ে করণীয় এবং শাস্তির আওতায় আনয়ন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, কতিপয় সদস্যের অসদাচরণ সম্পর্কীয় বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা ও পূর্বের শাস্তি বর্ধিতকরণ সম্পর্কে আলোচনাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।








