প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২২:২০
শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ আটক ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর ২০২৫ ) রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের গুহরোডস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে কাওসার হোসেন সোহাগ (৪৩)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার শলাকা বিদেশি সিগারেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত ১০ হাজার শলাকা বিদেশী PATRON সিগারেটের মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামীসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








