সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৯:০৪

কচুয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ ইউএনও!

কচুয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে হঠাৎ ইউএনও!
মো. নাছির উদ্দিন

বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী উপজেলার তিনটি প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করেন। প্রতিষ্ঠানগুলো হলো : নিশ্চিন্তপুর ডি. এস. কামিল মাদ্রাসা, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ।

এ সময় ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী কয়েকটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেন। এছাড়া তাদের উপস্থিতি ও শ্রেণিকক্ষের পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষকরা যদি আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন, তবে বিদ্যালয় একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের কেন্দ্র নয়, এটি চরিত্র গঠনেরও স্থান। তাই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়