প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২১:৫৩
ফরিদগঞ্জের চরদুঃখিয়ায় দাঁড়িপাল্লার প্রার্থী মাও. বিল্লাল হোসাইন মিয়াজীর গণসংযোগ

ফরিদগঞ্জ উপজেলার ১২নং চরদুঃখিয়া ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের বিরামপুর, খালপাড়, চৌমুহনী, বিশকাটালী ও ফিরোজপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তিনি।
পথসভায় দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমতায় বসান, আমরা এ দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবো। বেকার যুবকদের বেকারত্বের সমস্যা দূর করবো। প্রতিটি মানুষ যেনো স্বাধীনভাবে চলতে পারে, ন্যায় বিচার পায় সে ব্যাপারে সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করবো।
তিনি আরো বলেন, আমরা এদেশের মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করতে চাই। তাই আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে আরো শক্তিশালী করুন।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন উপজেলা আমির মাও. ইউনুস হেলাল, ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাও. আফলাতুন কাওসার, সুপার, দক্ষিণ লড়াইরচর দাখিল মাদ্রাসা।
সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।








