প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ২১:৪৪
মঙ্গলবার মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী চাঁদপুর আসছেন
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ আলেম আলহাজ্ব হযরত মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী চাঁদপুর আসছেন। এ উপলক্ষে চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে বাদ আসর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
মাহফিল এন্তেজামিয়া কমিটির সেক্রেটারি মাওলানা কাজী মো. ফজলুল কবির জানান, চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের মির্জাপুর এলাকায় খানেকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সের দারুচ্ছুন্নাত জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে আমরা এই মাহফিলের আয়োজন করেছি। মাহফিলে সভাপতিত্ব করবেন জমঈয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলার সভাপতি মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। এছাড়া আরো বহু ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন। তিনি সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের মাহফিলে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন।








