প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:১১
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট মো. নাজমুল ইসলাম সরকার। তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে কর্মরত আছেন। রোববার (৯ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। এ প্রজ্ঞাপনে তিনিসহ আরও ১৪জনকে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে বদলি/পদায়ন করা হয়েছে।








