প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২২:৩২
লক্ষ্মীপুরে ৩০ মামলার আসামী শীর্ষ ডাকাত সর্দার বাসার গ্রেফতার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকা থেকে পুুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত সর্দার আবুল বাসার ওরফে বাসার (৪৫) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে ৩০ মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলো। গ্রেফতারকৃত ডাকাত সর্দ্দার আবুল বাসার সদর উপজেলার মটবী এলাকার আবদুর রবের ছেলে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের প্রধান আবুল বাসার তার বাহিনীর সদস্যরা লক্ষ্মীপুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র বেচাকেনার সাথে জড়িত রয়েছে। তাকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে ধরতে পারেনি। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেলে চন্দ্রগঞ্জ এলাকায় আবুল বাসার ওরফে বাসার ডাকাত তার লোকজন নিয়ে অবস্থান করার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে আবুল বাসারকে গ্রেফতার করতে পারলেও অন্যরা পালিয়ে যায়। আবুল বাসার ও তার বাহিনীর অত্যাচার-নির্যাতন, ডাকাতিতে অতিষ্ঠ ছিলো লক্ষ্মীপুরসহ আশপাশের মানুষ। তবে তার গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজিম নোমান বলেন, গ্রেফতারকৃত আবুল বাসার ওরফে বাসার ডাকাত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ ডাকাত দলের সর্দার। তার বাহিনীতে আরো অনেক ডাকাতদলের সদস্য রয়েছে। তাদেরও গ্রেফতারে অভিযান চলছে। তবে গ্রেফতারকৃত ডাকাত বাসারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৩০টি মামলা রয়েছে। বেশিরভাগ মামলায় পলাতক ছিলো সে।








