প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ২০:৪২
ফরিদগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবসা উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা
পল্লী সঞ্চয় ব্যাংক সাধারণ মানুষকে স্বাবলম্বী করার স্বার্থে দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে
---------------------পরিচালক নূরে আলম তালুকদার

পল্লী সঞ্চয় ব্যাংকের পারফরম্যান্স মূল্যায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শনিবার (১ নভেম্বর ২০২৫) ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক নূরে আলম তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম-গঞ্জের মানুষ যখন বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতারিত হচ্ছে, ঠিক তখন সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেই এই ব্যাংকের কার্যক্রম চালু করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক খুব স্বল্প লভ্যাংশে ঋণের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করার স্বার্থে দেশব্যাপী সেবা দিয়ে যাচ্ছে। নতুন নতুন প্রকল্পের মাধ্যমে ব্যাংকটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা কাজ করছি। শুধু গ্রাহকদের জন্যে নয়, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তাদের জন্যে পেনশনসহ নানা সুযোগ সুবিধা প্রদানে কাজ করছি আমরা। কিন্তু এর জন্যে ব্যাংকের অবস্থান আরো শক্তিশালী করতে হবে। গ্রাহকদের সাথে ব্যাংকের কর্মকর্তাদের আরো নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। ঋণ আদায়ের পরিমাণ আরো বাড়াতে হবে। অর্থাৎ আমরা সকলে মিলে নিজের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করলে প্রতিষ্ঠান ও গ্রাহক উভয়ে উপকৃত হবে।
|আরো খবর
- আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হলে দু সেরা গরু কেনা দামে পাবেন গ্রাহকরা
- লক্ষ্মীপুর ও চাঁদপুরে নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ: আগামীকাল সফরে আসছেন বেজার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
- আমি চাই চাঁদপুরে একটি আধুনিক ও যুগোপযোগী শিল্পকলা একাডেমি গড়ে উঠুক ..........সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম








