প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০:৫১
রাজারগাঁওয়ে জনসংযোগে ব্যারিস্টার কামাল উদ্দিন
ব্যক্তি নয়, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করুন

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেছেন, কোনো ব্যক্তি নয়, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে এবং আগামীর রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। তবেই সুন্দর, সুষ্ঠু একটি দেশ উপহার পাবে জাতি। বাস্তবায়ন করা যাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারে তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণকালে নেতাকর্মী ও জনগণের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
|আরো খবর
- বিএনপি নেতাদের আশ্বাসে ফরিদগঞ্জে সাংবাদিকদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত স্থগিত
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক








