প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫১
চাঁদপুর সদর ও শাহরাস্তিতে দু মাদক কারবারি আটক

চাঁদপুর সদর উপজেলায় ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি ও শাহরাস্তি উপজেলা থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, চাঁদপুর সদর উপজেলার উত্তর আশিকাটি এলাকা থেকে মাদক কারবারি মো. আফসার প্রধান (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থাগ্রহণ করার জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি








