প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১২:২২
৬ মামলা, ১৫ হাজার টাকা জরিমানা ও ৩ গাড়ি জব্দ
চাঁদপুর সদরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ৮১ যানবাহনে তল্লাশি

চাঁদপুর সদর উপজেলায় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হয়েছে। রোববার (১২ অক্টোবর ২০২৫) রাত পৌনে চারটা থেকে ভোর ৬ টা ১০টা মিনিট পর্যন্ত যৌথ বাহিনীর নেতৃত্বে সদর উপজেলার ইসলামপুর এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সর্বমোট ৮১ যানবাহনে তল্লাশি করা হয়। এর মধ্যে মোটরসাইকেল চালক এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে ৬টি মামলা দায়ের এবং সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও লাইসেন্স না থাকায় ৩টি গাড়ি জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি








