প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৫৮
তাকওয়া মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও মেধা বৃত্তি প্রদান

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার সংলগ্ন তাকওয়া মডেল একাডেমিতে শনিবার (১১ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও মেধা বৃত্তি সনদ প্রদান অনুষ্ঠান। রঙ্গিন সাজে সেজেছিল পুরো মাঠ, শিক্ষার্থী আর অভিভাবকদের ভিড়ে মুখর ছিলো অনুষ্ঠান প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধু ভালো ছাত্র হলেই হবে না, আগে হতে হবে একজন ভালো মানুষ। শিক্ষকদের দায়িত্ব হলো ছাত্র-ছাত্রীদের মাঝে মানবিক গুণাবলির বিকাশ ঘটানো। তাঁর মতে, লেখাপড়া জানলেই কেউ ভালো মানুষ হয় না, বরং পরিবার থেকেই শেখা উচিত মায়া, শ্রদ্ধা আর মূল্যবোধ। আর এই শিক্ষার শুরু হয় মায়ের কাছ থেকে। তাই মায়েদের ভূমিকা সর্বাগ্রে।
|আরো খবর
- এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি এআই প্রকল্পে প্রযুক্তিনির্ভর সমাধানের চমক
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক








