প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২০:৫৩
মতলবে চারদিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

মতলব পৌরসভার নূরে মদীনা প্রি-ক্যাডেট মাদরাসার আল আমিন সরদার নামে এক ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গত বুধবার (৮ অক্টোবর ২০২৫) সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না । নিখোঁজ ছাত্র মো. আল-আমিন সরদারের বাড়ি হাইমচর উপজেলার গন্ডামারা এলাকার চরভাঙ্গা গ্রামে। সে ওই গ্রামের মো. জাহাঙ্গীর সরদার ও আছমা বেগমের ছেলে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন সরদার ৮ অক্টোবর সকাল ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলার সদর বাজারের ধনাগোদা নদীর উত্তর পাড় খেয়াঘাট সংলগ্ন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। মাদ্রাসা সংলগ্ন প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে মাদ্রাসার অপর এক ছাত্রের জন্যে নাস্তা ক্রয় করতে সিরাজ ফরাজীর হোটেলে (মতলব খেয়াঘাটের উত্তরপাড়) যায় আল আমিন। দুটি পরোটা ও ভাজি অর্ডার করার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিখোঁজ ছাত্রের চাচা মো. ছানাউল্লাহ সরদার বাদী হয়ে বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) মতলব দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, নিখোঁজ ছাত্রের চাচা বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাকে উদ্ধারের জন্যে চেষ্টা চলছে।








