প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১:৩৩
বড়স্টেশন এলাকায় জামায়াত মনোনীত প্রার্থীর গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান মিয়া শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বাদ আসর চাঁদপুর বড়স্টেশন মোলহেড, লঞ্চঘাট এলাকা, জামতলা ও বকুলতলা এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
এ সময় তিনি বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও ৩টি পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় তিনি বলেন, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে এ অঞ্চলের জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের পাশাপাশি শিক্ষার প্রসার, তরুণদের কর্মসংস্থান, সড়ক-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।
তিনি আরও বলেন, জনগণের বিশ্বাসই আমার শক্তি। আমি জনগণের সেবা করার জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্যে নয়। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবো। জামায়াত এদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করছে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের সকল সমস্যার সমাধান, সকল ভোটের মূল্যায়ন এবং ভোট কেন্দ্র দখল ও নমিনেশন বাণিজ্য বন্ধ করতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর অ্যাড. শাহাজাহান খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সবুজ খান, চাঁদপুর শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাই লাভলু, পৌর ১০নং ওয়ার্ড আমীর গোলাম মাওলা, ৭নং ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ খোকাসহ আরো নেতৃবৃন্দ।








