প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২৩:১০
মা ইলিশ সংরক্ষণে কোস্টগার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
|আরো খবর
- এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি এআই প্রকল্পে প্রযুক্তিনির্ভর সমাধানের চমক
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন সময় কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত অবৈধ জাল ও আর্টিসানাল ট্রলিং বোটের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকায় মেঘনা নদীতে ইলিশের প্রাচুর্য দেখা দিয়েছে।
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে ‘মা ইলিশ’ রক্ষার্থে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ৪ অক্টোবর ২০২৫ থেকে ২৫ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর নদী তীরবর্তী এলাকায় স্থানীয় জনগণ, জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব এবং প্রযোজ্য আইন সম্পর্কিত তথ্য প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। এ জনসচেতনতামূলক সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি)সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে। কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।








