প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ২১:৩৪
দুর্গা মন্দির প্রাঙ্গণে জীবন্ত মাতৃপূজা!

চাঁদপুর শহরের পুরাণবাজার মৈশাল বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে শুভ নবমী তিথিতে শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর-এর উদ্যোগে এবং মন্দির কমিটির সহযোগিতায় জীবন্ত মাতৃপূজা করা হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
এ সময় উপস্থিত ছিলেন জেলা ফোরামের সহ-সভাপতি অনুপ দে চাকী, সাধারণ সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মণ সাহা, মহিলা সম্পাদিকা কৃষ্ণা নন্দীসহ অন্য সারথিগণ। বর্তমান অবক্ষয়িত সনাতনী সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বৃদ্ধাশ্রমকে নিরুৎসাহিত করার প্রয়াস এবং ঘরে ঘরে মায়ের আচরণ দেবীসুলভ করার প্রতি গুরুত্বারোপ করে জেলা ফোরামের সভাপতি রিপন কুমার সাহা তার পৌরোহিত্যের মাধ্যমে আলোকপাত করেন। তিনি বলেন, মায়ের আচরণই সন্তানগণ পেয়ে থাকেন। বিশেষ করে ঘরের মেয়েরা ছোট থেকেই তার নিজ গর্ভধারিণীকে অনুসরণ করেন এবং মায়ের সকল আচরণের প্রতিফলন ঘটান পরের বাড়ি তথা স্বামীর বাড়ি গিয়ে। এমতাবস্থায় সংসারের বর্তমান চিত্রই হচ্ছে নারী কর্তৃক পুরুষ অবহেলা, মোবাইল আসক্তি, সোস্যাল মিডিয়ায় ব্লগ আসক্তি, স্বামীর রোজগারের প্রতি হিসেব না করে বেহিসেবী হয়ে পড়ার সাথে অবৈধ উপায়ে উপার্জনে বাধ্য করা, অকারণে গালমন্দ বা কটাক্ষ ভাষা প্রয়োগ ইত্যাদি বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করে অনুরোধ জানান। আলোকপাতকালে এমন জীবন্ত মাতৃপূজার সুফল অবহিত হয়ে উপস্থিত সকল মা কান্নায় ভেঙ্গে পড়েন এবং আগামিতে এমন পূজার প্রচলন ধারাবাহিকভাবে সর্বত্র প্রচলন করার জন্যে অনুরোধ করেন।








