প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৮
বিশ্ব জলাতঙ্ক দিবসে ফরিদগঞ্জ পৌরসভার টিকাদান কর্মসূচি

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভায় দুদিনব্যাপী পথ কুকুরকে জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক সুলতানা রাজিয়া। ২৭ ও ২৮ সেপ্টেম্বর দুদিনব্যাপী পথ কুকুরের জলাতঙ্ক টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হয়। মোট ১০৩টি পথ কুকুরকে জলাতঙ্ক টিকা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুলতানা রাজিয়ার উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অর্থায়ন করেছে ফরিদগঞ্জ পৌরসভা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চাঁদপুর ডা. জ্যোতির্ময় ভৌমিক ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জুবায়ের হাসান তুষার। টিকাদান কর্মসূচিতে কারিগরি সহায়তা প্রদান করে অভয়ারণ্য ফাউন্ডেশন।








