প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৪
যোগ্য নাগরিক উপহার দেয়াই মাদ্রাসার মূল উদ্দেশ্য
-----------অ্যাড. শাহজাহান মিয়া

হাইমচর ফারুকই আজম (রা.সৎ) আদর্শ দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের কৃতী ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া। তিনি বলেন, সৎ যোগ্য নাগরিক উপহার দেয়াই মাদ্রাসার মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত প্রজন্ম। তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের আলোকিত করবে এবং পরিবারের পাশাপাশি সমাজ ও দেশকেও আলোকিত করবে। এই প্রতিষ্ঠানের দুর্দিন কেটে গেছে, এখন এটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা এই মাদ্রাসা থেকে পাশ করে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে সমাজে অবদান রাখবে ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আলী আকবর এবং আলগী বাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী সুপার মো. বিল্লাল হোসেন ও শিক্ষার্থী মো. হাসান মিয়া। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাসান আল মাহমুদ এবং হামদ-নাত পরিবেশন করেন মারুফ হোসেন। সব শেষে শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।








