প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯
আর্মি লিটনের শিক্ষা উপকরণ পেলেন সাড়ে ৩শ' শিক্ষার্থী

হাজীগঞ্জের বাকিলা বাজারের ব্লু মুন ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী মো. হোসেন মোল্লা লিটন ওরফে আর্মি লিটনের দেওয়া শিক্ষা উপকরণ পেয়েছে সাড়ে ৩শ' শিক্ষার্থী। অবসরপ্রাপ্ত সার্জেন্ট আর্মি হোসেন লিটন বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রতিটি শিক্ষার্থীর মাঝে ৯৫ টাকা মূল্যমানের বসুন্ধরার ৪টি বাঁধাই খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। সহকারী প্রধান শিক্ষক সুমন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক অভিভাবক সদস্য হোসেন মোল্লা লিটন। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ গ্রহণকারী সকল শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ গ্রহণকারী দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আংকেল (আর্মি লিটন) বিদ্যালয়ে আমাদের সবসময় সহযোগিতা করে থাকেন।
উল্লেখ্য, আর্মি লিটন তার পেনশনের পুরো টাকা এবং ব্লু মুন ক্যাফেটেরিয়ার লাভের পুরো অংশ ব্যয় করেন দুঃস্থ ও অসহায়দের মাঝে। তিনি অবসরে আসার পর থেকে নিজ এলাকার গরিব, অসহায় পরিবারসমূহকে সহযোগিতা করে আসছেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনমত গাইড বই, প্রাইভেট খরচ, ফরম পূরণের টাকা, শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন।








