প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩
নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে চুরি- ডাকাতি বৃদ্ধি ও কিশোর গ্যাং দৌরাত্ম্য এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে এলাকাবসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় নারী ইউপি সদস্য (মেম্বার) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির, নজরুল ইসলাম মজিদ প্রমূখ।
বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকাই অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষকে আতঙ্কে থাকতে হয়। এলাকায় চুরি ডাকাতি অহরহর ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর নেই। তারা অবিলম্বে এই চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যে কোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরো জোরদার করা হবে।








