প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৭
চাঁদপুরে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীনের গণসংযোগ

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে তিনি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখাঁর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এর আগে তরপুরচণ্ডী ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়নের কাজিরবাজার ও বাংলাবাজারসহ বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। গণসংযোগের পূর্বে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব জামিল আহমেদ জাকির, সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, ইসলামী আন্দোলনের সাবেক জেলা অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বেপারী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন, নির্বাহী সদস্য মাওলা সাব্বির আহমেদ, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মাদ হাবিবুর রহমান, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল বারেক হাওলাদার, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের তরপুরচণ্ডী ইউনিয়ন সভাপতি মো. মারুফ সরদার, সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম ও আশিকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাসুদুর রহমান গাজী, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি শরিফুল ইসলামসহ ইউনিয়ন দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।








