প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৬
চাঁদপুর সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিল

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান নুপুর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি......রাজিউন। ইংরেজি বিভাগের উদ্যোগে মরহুমার আত্মার মাগফিরাত কামনার্থে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
|আরো খবর
- এআই বিজনেস সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬টি এআই প্রকল্পে প্রযুক্তিনির্ভর সমাধানের চমক
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক








