প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৮
কবরস্থানে কবর দিতে পৌঁছে দেয়া জীবিত শিশুটির বাহক আটক

কবর দেয়ার পূর্বে জীবিত উদ্ধার হওয়া সেই নবজাতকের বাহক আটক
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
কবির হোসেন মিজি।। চাঁদপুরে সিলিং ফ্যানের প্যাকেটে করে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে কবরস্থানে কবর দেয়ার পূর্বে জীবিত উদ্ধার হওয়ার চাঞ্চল্যকর ঘটনায় নবজাতককে বহনকারী আটক হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালের ওয়ার্ড বয় মো. ফারুক হোসেনকে আটক করা হয়।
এর পূর্বে গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ (রোববার) দুপুর ১টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি একটি ফ্যানের প্যাকেটের ভেতর করে সদ্য ভূমিষ্ঠ মৃত নবজাতককে নিয়ে চাঁদপুর বাস টার্মিনালের পৌর কবরস্থানের গোরখাদককে দেন। তিনি নবজাতকটিকে কবর দেওয়ার অনুরোধ করেন। কিন্তু গোরখাদক যখন শিশুটিকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন শিশুটি নড়ে উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি বিশেষ টিম তদন্তে নামে। বিভিন্ন স্থানের ডিজিটাল সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে নবজাতকসহ প্যাকেট বহনকারী ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম হয় তারা।
আটক ব্যক্তির নাম মো. ফারুক হোসেন গাজী (৪৫)। তিনি ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামের মৃত হালিমা বেগমের ছেলে এবং মকবুল হোসেন গাজীর পুত্র। ফারুক হোসেন চাঁদপুর শহরের তালতলা এলাকার দি ইউনাইটেড হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে চাকরি করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হোসেন জানান, ৫০০ টাকার বিনিময়ে তিনি নবজাতকটিকে কবরস্থানে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করার চেষ্টা করেছিলেন। এ কাজে তার সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অন্য যারা জড়িত আছে তাদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








