প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১
আগামীর বাংলাদেশ বিনির্মাণে হাসান আলী মাঠের গণসমাবেশ সফল করুন
------হাফেজ মাওলানা মাকসুদুর রহমান

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর শহরের হাসান আলী হাইস্কুল মাঠের গণসমাবেশ সফল করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বৃহস্পতিবারের সমাবেশ অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আরো বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে এ সমাবেশে যোগ দিয়ে সফল করে তুলুন। আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারমুক্ত একটি দেশ গঠন করতে চাই। চব্বিশ পরবর্তী বাংলাদেশে নতুন করে আমরা কোনো চাঁদাবাজ ও দুর্নীতিবাজের হাতে ক্ষমতা দেখতে চাই না।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি








