প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮
চাঁদপুর শহরে যৌথবাহিনীর চেকপোস্ট
দু শতাধিক যানবাহনে তল্লাশি।। মোটরসাইকেল জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথবাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পরিচালিত অভিযানে চাঁদপুর শহরের ওয়্যারলেস মোড়ে ২২০টি যানবাহনে তল্লাশি করা হয়। এসময় ৫টি মোটরসাইকেল জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
|আরো খবর
- যত্রতত্র পোস্টার লাগানো বন্ধে কঠোর অবস্থানে চাঁদপুর জেলা প্রশাসন নিজ উদ্যোগে অবৈধ পোস্টার অপসারণের নির্দেশ
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতা : চাঁদপুরে বিজয়ীদের পুরস্কৃত করলেন এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক
- চাঁদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর বর্ণাঢ্য উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের ওয়্যারলেস গোল চত্বর এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এ সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে সর্বমোট ২২০টি যানবাহনে তল্লাশি করা হয়। মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে এবং সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।








